মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনুন চার্জ ছাড়াই


বিকাশ (bKash) বাংলাদেশে মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান প্রদানের একটি পরিষেবা। মোবাইল ফোনে বিকাশ একাউন্ট খুলে একজন গ্রাহক বাংলাদেশের যেকোনো স্থান থেকে তার মোবাইলে অর্থ জমা, উত্তোলন এবং নিজের মোবাইল থেকেই বিভিন্ন ক্ষেত্রে অর্থ স্থানান্তর করতে পারেন। বর্তমানে একদিনে সর্বোচ্চ ৫বার এবং ৩০হাজার টাকা পর্যন্ত বিকাশ একাউন্টে যোগ করা যাচ্ছে। প্রতি মাসে সর্বোচ্চ ২৫বার এবং ২লক্ষ টাকা পর্যন্ত বিকাশ একাউন্ট এ যোগ করা যাবে।

বিকাশ কিছু দিন আগেই ব্যাংক একাউন্ট থেকে বিকাশ এ ফান্ড ট্রান্সফার সুবিধা যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি মাস্টারকার্ড এবং ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড থেকেও বিকাশে টাকা যোগ করা সম্ভব।

চলুন জেনে নেয়া যাক, মাস্টারকার্ড কিংবা ভিসা কার্ড থেকে বিকাশে এবং ভিসা কার্ড থেকে বিকাশে টাকা ট্রান্সফারের পদ্ধতি।

মাস্টারকার্ড ডেবিট/ক্রেডিট/প্রিপেইড থেকে যেভাবে টাকা যোগ করবেন  বিকাশে-

বিকাশ অ্যাপ এর হোমস্ক্রিন থেকে সিলেক্ট করুন “Add Money”  
“Card to bKash” এই অপশনে প্রবেশ করুন। 
বর্তমানে যে একাউন্টে লগিন অবস্থায় আছেন সেটিতে মানি ট্রান্সফার করতে চাইলে “My Account” সিলেক্ট করুন। অন্য কোনো বিকাশ একাউন্টে মানি ট্রান্সফার করতে চাইলে “Other Account” সিলেক্ট করুন
মাস্টারকার্ড নাম্বার, কার্ড হোল্ডারের নাম, এক্সপায়ারি ডেট এবং সি ভি ভি প্রদান করুন
OTP প্রদান করে ট্রান্সেকশন সম্পন্ন করুন।



ভিসা ডেবিট কিংবা ক্রেডিট কার্ড থেকে যেভাবে বিকাশে টাকা যোগ করবেন-

বিকাশ এপ এর হোম স্ক্রিন থেকে “Add Money” সিলেক্ট করুন
“Card to bKash” অপশনে প্রবেশ করে “Visa” সিলেক্ট করুন
ডিফল্টভাবে আপনি যে বিকাশ একাউন্ট থেকে লগিন অবস্থায় আছেন, সেটি মানি ট্রান্সফার এর জন্য সিলেক্ট করা থাকবে আর আপনি যদি অন্য কোনো বিকাশ নাম্বারে মানি ট্রান্সফার করতে চান তাহলে সে নাম্বারটি আর টাকার পরিমাণ এন্টার চাপুন ।

এরপর ভিসা কার্ড এর বিভিন্ন তথ্য, যেমন – কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিভিএন নাম্বার (কার্ডের পেছনে থাকা ৩/৪ সংখ্যার কোড) প্রদান করুন। আপনি চাইলে তথ্যগুলি পরের বার ব্যবহারের জন্য সেভও করতে পারবেন। লেনদেন সম্পন্ন করতে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রদান করুন।


আরো পড়ুনঃ 
১। ঘরে বসেই সিটি ব্যাংক AMEX ক্রেডিট কার্ড বিল বিকাশ করুন
২। জনপ্রিয় কিছু ক্লাউড স্টোরেজ
৩। ম্যাসেঞ্জার ডেস্কটপ অ্যাপ্লিকেশন চালু করল ফেসবুক



Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post