প্রায় গোটা বিশ্বই লকডাউনে। তাই এখন সকলেই বাড়িতে থাকছে। সময় কাটাচ্ছে পরিবারের সঙ্গে। প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। বিশ্বে ৬ মার্চ ২০২০ পর্যন্ত বিশ্বজুড়ে  ২ লক্ষ ৫৭ হাজার তিনশত এক জনের মৃত্যু হয়েছে।

google doodle game


বাড়িতে বসে থাকতে থাকতে আমরা  অনেকেই বোর হয়ে গিয়েছি। তাই গুগল আমাদের  মনোরঞ্জন,সময় কাটাতে আর সবার মন থেকে কিছুটা দুশ্চিন্তা দুর করতে গুগল ডুডল এ একটি সিরিজ শুরু করেছে যেখানে ফিরিয়ে আনা হয়েছে জনপ্রিয় পুরনো ডুডল গেমগুলি। ডুডলের ট্যাগলাইন - স্টে অ্যান্ড প্লে অ্যাট হোম।  আজকে আলোচনা করব গুগল ডুডল এর  হ্যালোইন গেম  নিয়ে। 
google doodle game

২০১৬ সালে হ্যালোইনের সময় এই ডুডলটি লঞ্চ করেছিল গুগল। এই হ্যালোইন গেমে ৫টি লেবেল আছে। লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, ক্লাসরুম, জিম এবং স্কুল বিল্ডিং-এর ছাদ। এই গেমে একটি মোমো নামে বিড়াল রয়েছে, যার কাছে রয়েছে একটি যাদুদণ্ড। এই যাদুদণ্ড দিয়ে ভূতদের সঙ্গে লড়তে হবে এবং স্কোর করতে হবে। প্রতিটি ভূতের মাথায় একটি চিহ্ন থাকবে, ভূতকে মারতে সেই চিহ্নটিকে সোয়াইপ করতে হবে। 

২৭ এপ্রিল থেকে আগামী দুই সপ্তাহ গুগলের হোম পেইজে ক্লিক করলে গেইম খেলা যাবে। গত কয়েক বছরে যত গেম বা মিনি গেম গুগলের হোমপেজে দেখা গিয়েছে সেগুলি গুগল ডুডল ব্লগে আর্কাইভ হিসেবে সংক্ষিত আছে। সেই গেইমগুলির মধ্যে থেকে জনপ্রিয় ১০টি ডুডল গেমকে আবার খেলার সুযোগ দিচ্ছে গুগল।

আরো পড়ুনঃ 

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post