একটি খারাপ খবর আছে facebook ব্যবহারীদের জন্য। ফেসবুকের লাইভ ভিডিও দেখার জন্য টাকা দেয়া লাগতে পারে। করোনা ভাইরাস মহামারীর সময় চলাকালীন পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য এটা চালু করা হবে। ফেসবুকে যারা লাইভ ভিডিও করে থাকে, তাঁরা নতুন এই ফিচারের সাহায্যে লাইভ ব্রডকাস্ট শুরু করার আগে তাঁরা ঠিক করতে পারবে যে দর্শকরা এই ভিডিও বিনামূল্যে দেখতে পাবে নাকি টাকা দিয়ে দেখতে হবে।
লকডাউনের জন্য গায়করা, সুরকাররা, কমেডিয়ান, পার্সোনাল ট্রেনার, স্পিকার মতো এমন অনেকেই রয়েছে যারা এখন পারফর্ম করতে পারছেন না। তাই তাঁরা ফেসবুকে লাইভ ভিডিও-র মাধ্যমে দর্শকদের সঙ্গে যুক্ত থাকছে। দ্যা ভার্আ-এর রিপোর্ট অনুযায়ী, এমন পরিস্থিতিতে facebook কনটেন্ট ক্রিয়েটার এবং ছোট ব্যবসায়ীদের সহায়তা করার জন্য লাইভ ভিডিওতে অ্যাক্সেস ফি দেওয়ার বিকল্প দিয়েছে। এই টুল অনলাইন পারফর্মার থেকে শুরু করে প্রফেশনাল কনফারেন্সের জন্যও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
লাইভ স্ট্রিম কিভাবে মনিটাইজিং করা হবে এবং কবে থেকে লাইভ স্ট্রিমিং ফিচারের জন্য টাকা দিতে হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি facebook। এছাড়া করোনা বিপর্যয়ের কারণে facebook ইভেন্ট শুধু ‘অনলাইনে’ হবে এমন ট্যাগ যুক্ত করা হয়েছে।
facebook আরোও জানিয়েছে যে, গ্রাহকরা যাতে সহজেই ফেসবুক লাইভ ভিডিও দেখতে পারেন সেইজন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে কোন গ্রাহকের যদি ডেটা সীমিত থাকে কিংবা ইন্টারনেটের স্পিড কম থাকে তাহলে তিনি চাইলে শুধু অডিও সম্প্রচার শুনতে পারবে। আর কারও যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলেও চিন্তার কোনও কারণ নেই। বেশির ভাগ পাবলিক লাইভ সম্প্রচার ওয়েবেও দিয়ে দেওয়া হয়। এছাড়া পেজে একটি টোল ফ্রি নাম্বার শেয়ার করা থাকবে। গ্রাহকরা সেই নম্বরে ফোন করে মোবাইলে লাইভ সম্প্রচারের অডিও শুনতে পারবেন।

Post a Comment
If you any Question, Please contact us.